Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সিঙ্গাপুরে সন্দেশরা, জয়ের আশায় কোচ খালিদ

এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে সোমবার সিঙ্গাপুরে পা রাখল ভারতীয় দল।

সিঙ্গাপুরে সন্দেশরা, জয়ের আশায় কোচ খালিদ
  • ৭ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে সোমবার সিঙ্গাপুরে পা রাখল ভারতীয় দল। বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল পাঁচটায় মাঠে নামবে খালিদ-ব্রিগেড। তার আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দু’দিন হাতে পাবেন ভারতীয় কোচ। মঙ্গলবার সিঙ্গাপুরে অনুশীলন সারবেন গুরপ্রীত সিং সান্ধুরা। ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্বে দু’ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপ সি’তে সবার শেষে রয়েছে ব্লু টাইগার্স। মূলপর্বের টিকিট নিশ্চিত করতে বাকি চার ম্যাচ কার্যত নক-আউট তাদের সামনে। কোচ খালিদ অবশ্য বেশি দূরের কথা না ভেবে ম্যাচ প্রতি এগতে চান। আপাতত সিঙ্গাপুর থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য তাঁর। সেই মতো শক্তিশালী দল নিয়েই অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছে ভারত।

Advertisement

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ১৫৮তম স্থানে রয়েছে সিঙ্গাপুর। আর ভারতের অবস্থান ১৩৪। তবে মুখোমুখি সাক্ষাতে অনেকটাই পিছিয়ে খালিদ ব্রিগেড। মোট ১৩বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে এই দু’দল। সিঙ্গাপুর জিতেছে সাতবার। আর ভারত চারবার। শেষবার ২০০৪ সালে বিশ্বকাপের বাছাই পর্বে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল ব্লু টাইগার্স। তাই দীর্ঘ ২১ বছর পর ফের সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী ভারত।
গত কয়েক বছরে বিদেশের মাটিতে ভারতের পারফরম্যান্স খুবই খারাপ। তবে খালিদের প্রশিক্ষণে কাফা নেশনস কাপে তৃতীয় স্থানে শেষ করেন সন্দেশরা। টুর্নামেন্টে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তাজিকিস্তান, ওমানের মতো দলকে বশ মানান তাঁরা। তাই এবার সিঙ্গাপুরের বিরুদ্ধেও ভালো ফলের ব্যাপারে আশাবাদী ভারতীয় কোচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ