Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বল হাতে আগুন ঝরালেন সামি-মুকেশ, অভিষেকের সেঞ্চুরি, জয়ী বাংলা

বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা। সোমবার ১৪ বল বাকি থাকতে চণ্ডীগড়কে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণের দল।

বল হাতে আগুন ঝরালেন সামি-মুকেশ, অভিষেকের সেঞ্চুরি, জয়ী বাংলা
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজকোট: বিজয় হাজারে ট্রফিতে জয়ে ফিরল বাংলা। সোমবার ১৪ বল বাকি থাকতে চণ্ডীগড়কে ৬ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরণের দল। এই জয়ের সুবাদে তিন ম্যাচে বাংলার পয়েন্ট এখন ৮। গ্রুপ বি’তে পাঁচ নম্বরে রয়েছেন অভিমন্যুরা। টস হেরে ব্যাট করতে নেমে চণ্ডীগড় ৪৮.২ ওভারে থামে ৩১৯ রানে। অধিনায়ক মানন ভোরা করেন ১২২। সান্যম সাইনির সংগ্রহ ৬৭। বাংলার সফলতম বোলার মুকেশকুমার। ৫৯ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন তিনি। মহম্মদ সামিও (৩-৬৯) ফর্মে ছিলেন। দুই উইকেট নেন শাহবাজ আহমেদ। তবে আকাশদীপ কোনও উইকেট পাননি।

Advertisement


৩২০ তাড়া করতে নেমে বাংলার শুরুটা ঝড়ের গতিতে হয়। বাঁ-হাতি ওপেনার অভিষেক পোড়েল ৮৪ বলে করেন ১০৬। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও দু’টি ছক্কা। অভিমন্যু (২৫), সুদীপ ঘরামি (১৭) দ্রুত ফিরলেও পোড়েল টানেন দলকে। এরপর অনুষ্টুপ মজুমদার (৬৩), শাহবাজ (অপরাজিত ৭৬), সুমন্ত গুপ্ত (অপরাজিত ২২) চার পয়েন্ট নিশ্চিত করেন। এর আগে বিজয় হাজারে ট্রফিতে বাংলা প্রথম ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে ৩৮৩ রানের টার্গেট তাড়া ক঩রে জিতেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে বরোদার কাছে মুখ থুবড়ে পড়ে লক্ষ্মীরতন শুক্লার ছাত্ররা। চার উইকেটে জিতে যায় বরোদা। এদিন অবশ্য সেই ধাক্কা পিছনে ফেলে জয়ের সরণিতে এল বাংলা। সামি-মুকেশদের পরের ম্যাচ বুধবার, প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর। এরপর আসাম, হায়দরাবাদ ও উত্তর প্রদেশের বিরুদ্ধে খেলবে বাংলা।


এদিকে, অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে মণিপুরের বিরুদ্ধে বড় ইনিংস গড়ছে বাংলা। কটকের র‌্যাভনশ ইউনিভার্সিটি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে উঠেছে ছয় উইকেটে ৪৫২ রান। প্রথম দিনের শেষে ২০৫ রানে অপরাজিত তুফান রায়। ২৬৫ বলের ইনিংসে রয়েছে ২২টি চার ও তিনটি ছক্কা। সৌহার্দ্য নিয়োগীও (১৮৪) বড় রান পায়। তার ইনিংস ২৪টি চার ও দুটো ছক্কায় সাজানো। দু’জনে দ্বিতীয় উইকেটে ৩৬২ রান যোগ করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ