Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সামান্থা প্রিয় অভিনেত্রী, তাঁর জন্মদিনে কী করলেন ‘ভক্ত’?

দক্ষিণী তারকাদের নামে মন্দির নির্মাণ নতুন নয়। রজনীকান্ত থেকে শুরু করে নিধি আগরওয়াল— সকলের নামেই মন্দির রয়েছে। তারকাদের ভগবান তুল্যই মনে করেন অনুরাগীরা।

সামান্থা প্রিয় অভিনেত্রী, তাঁর জন্মদিনে কী করলেন ‘ভক্ত’?
  • ২ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

দক্ষিণী তারকাদের নামে মন্দির নির্মাণ নতুন নয়। রজনীকান্ত থেকে শুরু করে নিধি আগরওয়াল— সকলের নামেই মন্দির রয়েছে। তারকাদের ভগবান তুল্যই মনে করেন অনুরাগীরা। এই তালিকার নবতম সংযোজন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ৩৮তম জন্মদিন উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের এক অনুরাগীর থেকে এই উপহার পেলেন তিনি। গত ২৮ এপ্রিল ছিল নায়িকার ৩৮তম জন্মদিন। বিশেষ দিনে অভিনেত্রীর নামে মন্দির নির্মাণ করলেন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা তেনালি সন্দীপ। বাপতলা জেলায় মন্দিরটি নির্মাণ করা হয়েছে। কেবল মন্দির নির্মাণই নয়, অভিনেত্রীর জন্মদিনে অনাথ ও দুঃস্থ শিশুদের খাবার ব্যবস্থা করেন ওই অনুরাগী। সঙ্গে ছিল দুঃস্থ শিশুদের নানা সেবার ব্যবস্থা। সামান্থার নামে উৎসর্গকৃত মন্দিরের ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্দিরের ভিতরে দু’টি মূর্তি রয়েছে। তার মধ্যে একটি সোনালি রঙের। অন্যটি কালারফুল। সন্দীপ বলছেন, ‘সামান্থা আমার অনুপ্রেরণা। ওর কাজ আমাকে মুগ্ধ করে। তাই এই মন্দির নির্মাণ করেছি। ওর পথ অনুসরণ করে চলতে চাই।’ গত তিন বছর ধরে গ্রামে সামান্থার জন্মদিন পালন করেন তিনি। মন্দিরও তিন বছর আগেই স্থাপন করেছিলেন বলে জানিয়েছেন সন্দীপ। তবে সেটি এতদিনে প্রচারের আলোয় এল। সামান্থার জন্মদিন আগামী বছরগুলিও তিনি এভাবে উদযাপন করবেন বলে জানিয়েছেন ওই ভক্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ