• অ্যাকশন, রক্তারক্তি, থ্রিল নয়। বরং হালকা মেজাজের ফ্যামিলি ড্রামা, কমেডি ছবি করার দিকে নজর দিচ্ছেন সলমন খান। সদ্য তিনি শেষ করেছেন ‘ব্যাটল অব গালওয়ান’ ছবির শ্যুটিং। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে একজন সৈনিকের ভূমিকায় দেখা যাবে ভাইজানকে। সূত্রের খবর, এই ছবির পর স্বাদ বদল করতে চান তিনি। সে কারণে হালকা মেজাজের পারিবারিক ছবি করতে চাইছেন সলমন। সদ্য জানা গিয়েছিল, ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত রাজ ও ডিকের সঙ্গে জুটি বাঁধছেন নায়ক। সেটি কমেডি ঘরানার ছবি। শোনা যাচ্ছে, ছবির নাম হতে পারে ‘সুলতান মিটস পুষ্পা’। চলতি বছরের আগস্ট মাস নাগাদ ছবির শ্যুটিং শুরু হতে পারে। এর পাশাপাশি আরও একটি ছবির কাজ তিনি শুরু করবেন বলে খবর। তেলুগু পরিচালক বংশী পাইদিপল্লির সঙ্গে আলোচনা সেরেছেন অভিনেতা। জানা গিয়েছে, এই ছবির হাত ধরে হিন্দিতে ডেবিউ করবেন বংশী। আর প্রথম ছবিতে সলমনের মতো তারকা কাজ করলে, বাড়তি আগ্রহ তৈরি হবে দর্শক মহলে।



