Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

আঞ্চলিক পণ্য বিক্রির পক্ষে সওয়াল

একসময় ছিল, যখন ক্রেতারা ডাবের জল কিনে খেতেন। অথবা খোলা বাজারে জিরে মিশ্রিত সুস্বাদু পানীয় কিনতেন। তাঁদের অনেকেই এখন ওই একই পণ্য নামজাদা ব্র্যান্ডের আওতায় কিনছেন।

আঞ্চলিক পণ্য বিক্রির পক্ষে সওয়াল
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একসময় ছিল, যখন ক্রেতারা ডাবের জল কিনে খেতেন। অথবা খোলা বাজারে জিরে মিশ্রিত সুস্বাদু পানীয় কিনতেন। তাঁদের অনেকেই এখন ওই একই পণ্য নামজাদা ব্র্যান্ডের আওতায় কিনছেন। চিরাচরিত পণ্যকে ‘প্রিমিয়াম’ বা আরও নতুন কিছুর মোড়কে এনে ব্যবসার প্রবণতা অতি দ্রুত বাড়ছে। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন দেশের প্রথম সারির একটি রিটেল চেইনের সিইও দামোদর মল। তাঁর কথায়, ক্রেতারা পণ্যের অতিদ্রুত বদল চাইছেন ঠিকই, অথচ তাঁরা পণ্য কেনার ক্ষেত্রে অতিদ্রুত ডেলিভারিতে ততটা অভ্যস্ত হতে পারছেন না। এর অন্যতম কারণ, ভারতের মতো বড় দেশের মধ্যে বৈচিত্র্য অনেক বেশি। 

Advertisement

অনুষ্ঠানে রিটেলার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান বিজউ কুরিয়ান বলেন, প্রতিটি বড় রিটেল সংস্থার উচিত জাতীয় স্তরে চিন্তাভাবনা করা। কিন্তু জিনিস বিক্রি করার ক্ষেত্রে আঞ্চলিক রুচিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ, ভারতীয় বাজার তেমনই চাইছে। আসলে ভারতীয় বাজার অন্যান্য দেশের মতো একক বাজার নয়। তা এতই বিস্তৃত যে, সেখানে সবার পছন্দ মাফিক পণ্য বিক্রি না করে উপায় নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ