নয়াদিল্লি: সাত বছর আগে, ২০১৮ সালে পারুপল্লি কাশ্যপের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সাইনা নেহওয়াল। দুই ব্যাডমিন্টন তারকার জুটি ভাঙল রবিবার। ক্রীড়া মহলকে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বিবাহবিচ্ছেদের কথা জানান সাইনা। ওলিম্পিকে ব্রোঞজয়ী তারকা লেখেন, ‘জীবন মাঝে মাঝেই আমাদের অন্য পথে চালিত করে। অনেক চিন্তাভাবনার পর সম্পর্ক চ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা। নিজেদের জন্য ও অন্যদের জন্য শান্তি ও সমৃদ্ধি চাইছি। স্মৃতিগুলোর জন্য আমি কৃতজ্ঞ। এখন সামনের দিকে তাকানোই সেরা পথ।’



