Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পিভি সিন্ধুকে পরামর্শ সাইনার

তিরিশের কোটায় পা রেখেছেন সিন্ধু। তাই বুঝেশুনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত তাঁর

পিভি সিন্ধুকে পরামর্শ সাইনার
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

মুম্বই: তিরিশের কোটায় পা রেখেছেন সিন্ধু। তাই বুঝেশুনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত তাঁর। ওলিম্পিকসে জোড়া পদক জয়ী শাটলার পিভি সিন্ধুকে এমনই পরামর্শ দিচ্ছেন সাইনা নেহওয়াল। শনিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ২০১২ লন্ডন ওলিম্পিকসে ব্রোঞ্জজয়ী তারকা। সেখানে সিন্ধুর প্রসঙ্গ উঠতেই নিজের রাজ্যের তারকা শাটলারের হয়ে ব্যাট ধরেন সাইনা। শিরোপা জয়ের মশলা এখনও তাঁর রয়েছে বলে জানান পূর্বসূরি। 

Advertisement

চলতি বছর মোটেই ভালো কাটেনি সিন্ধুর। একাধিক প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে। উল্লেখযোগ্য সাফল্য বলতে গত মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে ওঠা। তবে এগিয়ে গিয়েও সেই ম্যাচ হারতে হয় তাঁকে। সিন্ধুর এই ধারাবাহিক ব্যর্থতার জন্য টানা ম্যাচ খেলার ধকলকে কাঠগড়ায় তুলেছেন সাইনা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ