Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতে জয় সইফের

আদালতে বড় জয় পেলেন সইফ আলি খান। ভোপালে ১৬ একর জমি সংক্রান্ত মামলাটি খারিজ করে দিল আদালত। ফলে জমিটির উপর আইনগত অধিকার পেলেন শর্মিলা ঠাকুর ও তাঁর তিন সন্তান।

আদালতে জয় সইফের
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আদালতে বড় জয় পেলেন সইফ আলি খান। ভোপালে ১৬ একর জমি সংক্রান্ত মামলাটি খারিজ করে দিল আদালত। ফলে জমিটির উপর আইনগত অধিকার পেলেন শর্মিলা ঠাকুর ও তাঁর তিন সন্তান। মামলাকারীরা ওই জমির উপর নিজেদের অধিকার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, সে কারণেই এই সিদ্ধান্ত কোর্টের। মামলাকারীদের দাবি ছিল, নবাব হামিদুল্লা খান তাঁদের বাবাকে উপহার হিসেবে ওই জমি দিয়েছিলেন। ফলে ওই জমির অধিকার তাঁদের। সেখানে ঘরবাড়িও তৈরি করেছিলেন তাঁরা। পুরনো রাজস্ব নথি ও জমি দখলের প্রমাণও পেশ করেন তাঁরা। যদিও কোর্ট তা যথেষ্ট বলে গ্রহণ করেনি। এরপরই বিচারক সঞ্জয় আগরওয়াল বলেন, জমি উপহারের কোনও স্পষ্ট আইনি প্রমাণ দেখাতে পারেননি মামলাকারীরা। সে কারণে মামলাটি খারিজ করা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ