Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

কাতারে বাড়ি কিনলেন সইফ

কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন সইফ আলি খান। বান্দ্রায় তাঁর বাংলো রয়েছে। দিল্লির পতৌদি হাউজেও বছরের কিছুটা সময় কাটে তাঁর। এই দুই শহরের পর এবার কাতারে একটি বাড়ি কিনলেন অভিনেতা।

কাতারে বাড়ি কিনলেন সইফ
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

• কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন সইফ আলি খান। বান্দ্রায় তাঁর বাংলো রয়েছে। দিল্লির পতৌদি হাউজেও বছরের কিছুটা সময় কাটে তাঁর। এই দুই শহরের পর এবার কাতারে একটি বাড়ি কিনলেন অভিনেতা। সম্প্রতি সাংবাদিকদের সেকথা জানিয়েছেন সইফ নিজেই। তিনি বলেন, ‘বিভিন্ন কাজে মাঝেমধ্যেই কাতারে যাই। ওখানে বেশ কিছু ছবির শ্যুটিংও করেছি। অনেকদিন ধরেই একটা প্রপার্টির খোঁজ করছিলাম। মনের মতো পেয়েও গেলাম। যেখানে বিলাসবহুল ব্যবস্থা রয়েছে। আবার ব্যক্তিগত গোপনীয়তাও বজায় থাকবে।’ দুই পুত্র তৈমুর এবং জেহকে নিয়ে এই নতুন বাড়িতে ছুটি কাটানোর পরিকল্পনাও করেছেন নায়ক। প্রসঙ্গত, লন্ডনেও সইফ এবং করিনা কাপুর খানের সম্পত্তি রয়েছে। ছুটি কাটাতে সেই বাড়িতেও যান দম্পতি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ