Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

আজাদ ময়দানে অনশনে সাহিলের বাবা-মা

আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকড়ের আত্মহত্যা ঘিরে তোলপাড় গোটা দেশ। দুই অভিযুক্ত অধ্যাপক শিরীষ কেদারে ও সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আজাদ ময়দানে অনশনে সাহিলের বাবা-মা
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আইআইটি বম্বের পড়ুয়া সাহিল ওয়াকড়ের আত্মহত্যা ঘিরে তোলপাড় গোটা দেশ। দুই অভিযুক্ত অধ্যাপক শিরীষ কেদারে ও সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে মুম্বইয়ের আজাদ ময়দানে অনশনে বসেছেন সাহিলের বাবা-মা। সাহিলের বাবা রবীন্দ্র বলেন, ‘যাঁরা আমার ছেলেকে নির্যাতন করেছে, তাঁদের জেলে ভরা উচিত।’ গত ১৮ সেপ্টেম্বর হস্টেলের ঘরে সাহিলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে জাতিবিদ্বেষের শিকার হচ্ছিল ওই পড়ুয়া। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। সিসি ক্যামেরার ফুটেজের সাহায্যে সাহিলের গতিবিধি জানার চেষ্টা চলছে। পড়ুয়ার মত্যুর কারণ জানতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে আইআইটি বম্বে কর্তৃপক্ষ। সাহিলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ