Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অ্যাডিলেডকে ‘আলবিদা’ বিষণ্ণ বিরাটের

সপ্তম ওভারে বার্টলেটের ডেলিভারি ফ্লিক করতে গিয়ে বিপাকে বিরাট কোহলি। বল প্যাডে লাগতেই আবেদন অজি পেসারের।

অ্যাডিলেডকে ‘আলবিদা’ বিষণ্ণ বিরাটের
  • ২৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

অ্যাডিলেড: সপ্তম ওভারে বার্টলেটের ডেলিভারি ফ্লিক করতে গিয়ে বিপাকে বিরাট কোহলি। বল প্যাডে লাগতেই আবেদন অজি পেসারের। আউটের সিদ্ধান্ত দিতে দেরি করেননি আম্পায়ার। নন-স্ট্রাইকার রোহিতের সঙ্গে আলোচনা করে রিভিউ না নিয়েই ডাগ-আউটের উদ্দেশে হাঁটা দেন ভিকে। দ্বিতীয় ম্যাচেও ‘শূন্য’তে ফেরার লজ্জায় ডুবলেন। মাথা নীচু করে বাউন্ডারি লাইনের সামনে আসতেই অ্যাডিলেডের গ্যালারি উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন মহাতারকাকে। কিং কোহলিও পাল্টা গ্লাভস উঁচিয়ে ধন্যবাদ জ্ঞাপন করলেন। বলা ভালো, গুডবাই জানালেন। তাহলে কি সত্যিই এই সিরিজ শেষে অবসর নেবেন কোহলি? নাকি প্রিয় অ্যাডিলেডে শেষ ম্যাচ বলে এমন ভঙ্গিমা! উত্তর সিরিজ শেষেই মিলবে।

Advertisement

অ্যাডিলেড বিরাটের স্বর্গরাজ্য। সব ফরম্যাট মিলিয়ে ১২ ম্যাচে এই মাঠে ৫টি শতরান সহ ৬৫ গড়ে বিরাটের ঝুলিতে রান ৯৭৫ রান। আর এখন সেখানেই কিনা তাঁর এমন দুর্দশা! ওডিআই কেরিয়ারে প্রথমবার পরপর শূন্য রানে আউট হলেন। তবে ভিকে’র ব্যর্থতার মঞ্চে এদিন আলো ছড়ালেন আর এক সিনিয়র তারকা রোহিত শর্মা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার কাছে হারের পরও তাঁকে প্রশংসায় ভরালেন ক্যাপ্টেন শুভমান গিল। তিনি বলেন, ‘ইনিংসের শুরুর দিকে উইকেট মোটেই সহজ ছিল না। কিন্তু রোহিত ভাই যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে তা আসাধারণ। আমরা সবাই খুশি ওর ব্যাটিংয়ে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ