Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বোর্ড সভাপতি, জল্পনায় জল ঢাললেন শচীন

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। ৭০ বছর বয়স হয়ে যাওয়ায় বোর্ড সভাপতির পদ ছাড়তে বাধ্য হয়েছেন রজার বিন্নি

বোর্ড সভাপতি, জল্পনায় জল ঢাললেন শচীন
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। ৭০ বছর বয়স হয়ে যাওয়ায় বোর্ড সভাপতির পদ ছাড়তে বাধ্য হয়েছেন রজার বিন্নি। অস্থায়ীভাবে দায়িত্ব সামলাচ্ছেন রাজীব শুক্লা। নতুন বোর্ড সভাপতি নিয়ে তাই তীব্র জল্পনা। বোর্ড নাকি কোনও প্রাক্তন তারকা ক্রিকেটারকে দায়িত্ব দিতে চাইছে বলেও শোনা যাচ্ছিল। অনেকেই মনে করছিলেন, সেই ব্যক্তি  শচীন তেন্ডুলকর। আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ নাকি এই বিষয়ে খোদ শচীনের সঙ্গে কথা বলেছেন বলেও শোনা যাচ্ছিল। তবে জল্পনা উড়িয়ে শচীন তেন্ডুলকরের কোম্পানি এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড জানিয়ে দিল, ‘আমাদের নজরে পড়েছে যে, শচীন তেন্ডুলকরকে পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে ভাবা হচ্ছে বা মনোনীত করার কথা চলছে বলে খবর পরিবেশিত হচ্ছে। এরকম কিছু ঘটেনি। এই ধরনের জল্পনা থেকে সকলের বিরত থাকা উচিত।’  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ