Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কার্তিক মহারাজের নামে মামলা ঠুকে জরিমানার মুখে সব্যসাচী!

কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিল হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন কথা বলেছেন কার্তিক মহারাজ। এই অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত।

কার্তিক মহারাজের নামে মামলা  ঠুকে জরিমানার মুখে সব্যসাচী!
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিল হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন কথা বলেছেন কার্তিক মহারাজ। এই অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সেই মামলা খারিজ করার পাশাপাশি সব্যসাচীকে ১১ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার বেঞ্চ। সব্যসাচী দত্তের অভিযোগ ছিল, দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন কার্তিক মহারাজ। বুধবার ডিভিশন বেঞ্চ তার রায়ে জানিয়েছে, মামলার কোনও সারবত্তা নেই। অযথা আদালতের সময় নষ্টের জন্য মামলাকারীকে ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় বেঞ্চ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ