Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

সবুজ সাথি বদলে হচ্ছে সারথি, বিলি হবে নয়া রং, লোগো সহ সাইকেল

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রকল্পের নাম বদল করল বিজেপি সরকার। সবুজ সাথি সরিয়ে নতুন নাম দেওয়া হচ্ছে সারথি। এমনকী বদলে যাচ্ছে লোগো এবং সাইকেলের রংও।

সবুজ সাথি বদলে হচ্ছে সারথি, বিলি হবে নয়া রং, লোগো সহ সাইকেল
  • ২৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রকল্পের নাম বদল করল বিজেপি সরকার। সবুজ সাথি সরিয়ে নতুন নাম দেওয়া হচ্ছে সারথি। এমনকী বদলে যাচ্ছে লোগো এবং সাইকেলের রংও। জানা গিয়েছে, বিলির জন্য নতুন সাইকেলগুলিতে গেরুয়া ছোঁয়া থাকবে। অর্থাৎ, আগের নীল রঙের সাইকেল আর থাকছে না। ভোটের আগেই দ্বাদশ দফার সাইকেল বিলির উদ্যোগ নিয়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার। ১২ লক্ষের বেশি ছাত্রছাত্রীকে সেই সাইকেল দেওয়ার কথা ছিল। কিন্তু তখন এর প্রাথমিক সূচনা করেও বিলি বন্ধ হয়ে যায়, কারণ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছিল। মেরেকেটে রাজ্যে এক থেকে দুই লক্ষ সাইকেল বিলি করা সম্ভব হয়েছিল। তাছাড়া বেশ কিছু সাইকেল জেলায় এসে গেলেও সেগুলি বিলি হয়নি। সূত্রের খবর, কিছুদিন আগে জেলাগুলির সঙ্গে অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের একটি বৈঠক হয়। সেখানেই প্রকল্পের নতুন নামের কথা জানানো হয়। জেলায় এখন যেসব সাইকেল এসে পড়ে আছে অথচ বণ্টন হয়নি, সেগুলিতে আগের সরকারের দেওয়া লোগো বসানো রয়েছে। বিজেপি সরকার সেই লোগো বদল করে তারপর উপভোক্তাদের দেবে বলে ঠিক করেছে। আর সপ্তাহ দুয়েকের মধ্যেই নতুন রূপে সরকারি প্রকল্পের বাকি সাইকেল এসে যাবে বলে মনে করা হচ্ছে। তারপর একই কায়দায় সেসব ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। কোনো যোগ্য পড়ুয়া যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বাদ না যায়, সেটা দেখার জন্য জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছে দপ্তর। এই পর্ব শেষ হলে পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ