প্যারিস: ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন আরিনা সাবালেঙ্কা। রবিবার মহিলাদের সিঙ্গলসে তিনি হারালেন আমেরিকার আমান্ডা ভিক্টোরিয়াকে। ম্যাচের ফল ৭-৫, ৬-৩। এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন সাবালেঙ্কা। কিন্তু বেলারুশের তরুণী কখনও ফরাসি ওপেনের খেতাব জেতেননি। শিরোপা জিততে মরিয়া তিনি। শেষ ষোলোয় পা রাখলেন ইগা সুইয়াটেকও। এদিন এলেনা রিবাকিনাকে ১-৬, ৬-৩, ৭-৫ সেটে বশ মানান তিনি।



