Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নেতা গিলে আস্থা সাবা করিমের

নেতা গিলে আস্থা সাবা করিমের
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইংল্যান্ড সফর দিয়ে ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় শুরু। কোহিল, রোহিত অবসর নেওয়ায় শুভমান গিলের মতো তরুণ ক্রিকেটারের হাতেই দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব। নির্বাচকদের এই পদক্ষেপ সঠিক কিনা, তা সময় বলবে। তবে গিলের কাছে ইংল্যান্ড সফর নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। এতদিন তিনি ব্যাটিংয়ের উপরই বেশি মনোনিবেশ করার সুযোগ পেতেন। এবার সঙ্গে যোগ হয়েছে নেতৃত্বের গুরুদায়িত্ব। তাই ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ও নির্বাচক সাবা করিম বলছেন, ‘ইংল্যান্ড সফর গিলের কাছে নিঃসন্দেহে বড় পরীক্ষা। আর সেই হার্ডল টপকাতে হলে ওকে রান করতে হবে। আমার বিশ্বাস, গিল এই দায়িত্ব সফলভাবেই পালন করবে।’ 

Advertisement

সাদা বলের আন্তর্জাকি ক্রিকেটে গিলের ব্যাটিং গড় মোটেও পাতে দেওয়ার মতো নয়। ৩২টি ম্যাচে করেছেন ১৮৯৩ রান। গড় ৩২। ইংল্যান্ডের পিচে বল সুইং করবে অনেক বেশি। সেক্ষেত্রে মজবুত টেকনিকই এনে দিতে পারে সাফল্য। এক্ষেত্রে গিল অনেক এগিয়ে। চাপমুক্তভাবে খেলতে পারলে তিনি সহজেই সেরাটা মেলে ধরতে পারবেন বলে মত সাবা করিমের। একই সঙ্গে তিনি যোগ করেন, ‘এটা ওর কাছে বড় সুযোগ। ও যদি রান করতে পারে, তাহলে ক্যাপ্টেন হিসেবে গিলের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাতে বাড়বে আত্মবিশ্বাসও।’
ভারতীয় দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের দুর্দান্ত মিশেল। সেই সুবাদে ইংল্যান্ডকে কড়া টক্কর দেওয়া যাবে বলেই মত সাবার। তিনি বলেছেন, ‘আমি ভালো ফলের আশা করছি। ভারতীয় এ দলের হয়ে করুণ নায়ারের ব্যাটিং মুগ্ধ করেছে। সাই সুদর্শনও দুরন্ত ফর্মে। সামির মতো অভিজ্ঞ পেসার থাকলে ইংল্যান্ডের বিরুদ্ধে সুবিধা হতো। তবে অর্শদীপ সেই অভাব ঢেকে দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য।’

Advertisement
সম্পর্কিত সংবাদ