সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে জগদ্ধাত্রী পুজোয় কুমারী রূপে পূজিতা হল সাড়ে পাঁচ বছরের অস্মিতা মুখোপাধ্যায় সমাজদার। শহরের ২০ নম্বর ওয়ার্ডের আনন্দনগর সারদাপল্লি জগদ্ধাত্রী পুজো কমিটির এই পুজো এবছর তৃতীয় বর্ষে পড়ল। দ্বিতীয় বছর থেকে সেখানে কুমারী পুজোর চল শুরু হয়েছে। রবিবার সকাল থেকে শহরের এই জগদ্ধাত্রী পুজোয় ভিড় উপচে পড়ে।
Advertisement
আনন্দনগর সারদাপল্লি জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য মণীষ সাহা বলেন, আমাদের এই এলাকায় দুর্গাপুজো বা কালীপুজো সেভাবে হয় না। তাই পাড়ার সবাইকে নিয়ে আমরা তিন বছর আগে জগদ্ধাত্রী পুজো করা শুরু করি।
গত বছর এই পুজোয় কুমারী হিসাবে পূজিতা হয় কোচবিহারের বক্সিরহাটের একটি কন্যা। এবছর কুমারী পুজোয় পাড়ারই শিশু অস্মিতা মুখোপাধ্যায় সমাজদারকে বেছে নেওয়া হয়। কুমারী পুজোর সময় কীভাবে স্বাভাবিক হয়ে থাকতে হবে, মা ঝুমাদেবীই মেয়ে অস্মিতাকে সব বুঝিয়ে বলে দিয়েছেন। এদিন পুজোর সময় সাড়ে পাঁচ বছরের অস্মিতা স্বাভাবিকই ছিল। অস্মিতা জানিয়েছে, কেউ কিছু বললে আমি বলব আয়ুষ্মান ভব।
শাস্ত্রমতে রবিবার জগদ্ধাত্রী পুজোয় সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো হয়েছে। আজ সোমবার হবে দশমী পুজো। দশমী পুজোর পরের দিন প্রতিমা বিসর্জন দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বিসর্জনের নিয়ম নেই। তাই কাল মঙ্গলবার বিসর্জন হবে না। আনন্দনগর সারদাপল্লি জগদ্ধাত্রী পুজো কমিটির কর্তারা জানিয়েছেন, তাই বুধবার মায়ের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। পুজো উপলক্ষ্যে কীর্তনেরও আয়োজন করা হয়েছে। - নিজস্ব চিত্র