লন্ডন: ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে বিপাকে ইয়র্কশায়ার। শেষ মুহূর্তে কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন। ব্যক্তিগত কারণেই তাঁর এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে ইংলিশ দলটি। উল্লেখ্য, আগামী ২২ জুলাই ইয়র্কশায়ারের হয়ে প্রথম ম্যাচ খেলার কথা ছিল ঋতুরাজের। কিন্তু আচমকা শুক্রবার তিনি জানিয়ে দেন, এবছর ইংল্যান্ডে গিয়ে খেলতে পারবেন না। এই প্রসঙ্গে ইয়র্কশায়ারের কোচ অ্যান্টনি ম্যাকগ্রা বলেন, ‘ব্যক্তিগত সমস্যার কারণে ঋতুরাজ খেলতে পারবে না। ও আসবে ভেবেই আমরা পরিকল্পনা সাজিয়েছিলাম। ফলে বড় সমস্যা হয়ে গেল।’



