Bartaman Logo
৯ জুলাই, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ভারতীয়দের সুঅভ্যাস রপ্ত করলেন রাশিয়ান মহিলা

ঘুম থেকে ভোরবেলা উঠে পড়া অথবা আতিথেয়তার খুঁটিনাটি, ভারতীয় মহিলাদের এগুলো স্বভাবসিদ্ধ। তাঁদের এই বৈশিষ্টগুলোই নজর কড়েছে এক রাশিয়ান মহিলার।

ভারতীয়দের সুঅভ্যাস রপ্ত করলেন রাশিয়ান মহিলা
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ঘুম থেকে ভোরবেলা উঠে পড়া অথবা আতিথেয়তার খুঁটিনাটি, ভারতীয় মহিলাদের এগুলো স্বভাবসিদ্ধ। তাঁদের এই বৈশিষ্টগুলোই নজর কড়েছে এক রাশিয়ান মহিলার। তিনি মনে করেন ভারতীয়দের থেকে এমন নানা সুঅভ্যাস শেখা উচিত। তিনি নিজে এমন পাঁচটি অভ্যেস রপ্ত করেছেন। আর তাতে হাতেনাতে ফলও পাচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় দাবিও করেছেন তিনি। এখন সকালে পাঁচটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েন তিনি। এতে দিনের অনেকটা সময় কাজের জন্য পান। আবার ভারতে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বিশেষত স্বামী বা পরিবারের বাকিদের সঙ্গে আলোচনা করেন মহিলারা। রাশিয়ায় সমাজ ব্যবস্থায় এই অভ্যেস নেই। কিন্তু এটাকে ‘টিমওয়ার্ক’ বলে অভিহিত করেছেন ওই মহিলা। পাশাপাশি অতিথি আপ্যায়ণে ভারতীয় মহিলারা তুলনাহীন। সেই অভ্যেসও নিজের জীবনে গড়ে তোলার চেষ্টা করেছেন বলে দাবি করেন ওই মহিলা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ