Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন, চড়ছে উত্তেজনার পারদ

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়ল পোল্যান্ডেও। টার্গেট ছিল ইউক্রেন। কিন্তু প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ল রুশ ড্রোন।

পোল্যান্ডের আকাশে রাশিয়ার ড্রোন, চড়ছে উত্তেজনার পারদ
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

ওয়ারশ: এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়ল পোল্যান্ডেও। টার্গেট ছিল ইউক্রেন। কিন্তু প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ল রুশ ড্রোন। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় সে দেশের একাধিক বিমানবন্দর। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের এই সদস্য দেশে রুশ ড্রোন ঢুকে পড়ার ঘটনার উত্তেজনা তুঙ্গে উঠেছে। নড়েচড়ে বসেছে ন্যাটোর সদস্য দেশগুলি। কড়া নিন্দা জানিয়েছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। বুধবার তিনি বলেন, ‘আকাশসীমা লঙ্ঘনের মধ্য দিয়ে কার্যত উস্কানি দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। মস্কোকে জানাতে চাই, পাল্টা জবাব দিতে আমরাও প্রস্তুত।’

Advertisement

দিনকয়েক আগেই ইউক্রেনের উপর এযাবৎ সবচেয়ে বড় হামলা চালায় রাশিয়া। আটশোর বেশি ড্রোন ও মিসাইল ধেয়ে আসে ইউক্রেনের আকাশে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের সরকারি ভবন সহ একাধিক বহুতল। জানা গিয়েছে, সেইসময় কয়েকটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে। ইতিমধ্যেই সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। মস্কোর কড়া নিন্দা জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য দেশ পোল্যান্ড। তাই দ্রুত বিষয়টি খতিয়ে দেখছে আমেরিকা। যদিও রাশিয়ার মন্তব্য, পোল্যান্ডকে আক্রমণ করার কোনও উদ্দেশ্য ছিল না।

Advertisement
সম্পর্কিত সংবাদ