ওয়াশিংটন: দীপাবলি পালন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ভারতীয় কূটনীতিকদের নিয়ে তাঁর ওভাল অফিসে দীপাবলি উদযাপন করেন ট্রাম্প। অনুষ্ঠানে ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কাটরা, সেলিব্রিটি সেফ বিকাশ খান্না, উদ্যোগপতি বিশাল গোন্ডাল, আইবিএমের সিইও অরবিন্দ কৃষ্ণা, এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল, মার্কিন ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউটের ডিরেক্টর জয় ভট্টাচার্য সহ অন্য বিশিষ্ঠরা। নিজের দপ্তরে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ট্রাম্প। সঙ্গে ছিলেন বিদেশ সচিব মার্কো রুবিও।
Advertisement



