ফের ইরানে  হামলা আমেরিকার
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ ইরান যুদ্ধ। একথা নিজে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে শুক্রবার ফের তেহরানে হামলা চালাল ওয়াশিংটন। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, কেশম দ্বীপের সুজা অঞ্চলে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদিও এই ঘটনাকে ‘ছোটোখাটো পদক্ষেপ’ হিসাবে ব্যাখ্যা করেছেন ট্রাম্প। শুক্রবার বিকেলে ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ওরা একটি অ্যান্টি-এয়ারক্রাফ্ট যন্ত্র নির্মাণ করেছিল। আমরা সেটি ১৫ মিনিটে ধ্বংস করে দিয়েছি। মনে হয় পাঁচ মিনিটে এই কাজ শেষ হয়ে গিয়েছে।’ এদিকে ইরান-আমেরিকা যুদ্ধ থামাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কাতার। শুক্রবার ইরানের প্রতিনিধি দলের সামনে একাধিক প্রস্তাব রাখেন কাতারের প্রতিনিধিরা। সূত্রের খবর, মূলত ইরানের পরমাণু প্রকল্প নিয়েই আলোচনা হয়েছে। তবে এই মুহূর্তে এবিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলতে নারাজ তেহরান। 

Advertisement