ওয়ারশ: পোল্যান্ডের ক্র্যাকো শহরে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল চার মহিলা সহ ৬ জনের। জখম হয়েছেন ১৫ জন। এঁদের মধ্যে রয়েছেন দু’জন পুলিশকর্মী। স্থানীয় সূত্রে খবর, শনিবার সামরিক পোশাক পরা এক বন্দুকবাজ চলন্ত গাড়ি নিয়ে ব্যস্ত মেইন স্কোয়ারে প্রবেশ করে। এরপর সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশের পালটা গুলিতে সেই বন্দুকবাজও জখম হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।
Advertisement



