প্যারাগুয়েতে ব্যাংক বিপর্যয়
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আসুনসিও: দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে ব্যাংক বিপর্যয়। রাতারাতি দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা অর্থাৎ ৩০ লক্ষ মানুষের সঞ্চয় কার্যত জলে। জমানো টাকা আর মিলবে কি না তা নিয়েই আমজনতার মধ্যে সংশয় তৈরি হয়েছে। বিপুল সরকারি ও পেনশন তহবিলও ঝুঁকির মুখে। আর এই আর্থিক সংকটের প্রভাব পড়েছে দেশের রাজনীতিতেও। চাপে পড়ে ৫ নভেম্বর ইস্তফা দিয়েছেন প্রেসিডেন্ট সানটিয়াগো পেনা। যদিও এতে সন্তুষ্ট হয়নি সেনেট। শুক্রবার তড়িঘড়ি পেনাকে ইমপিচ করার পাশাপাশি গৃহবন্দি করা হয়। জানা গিয়েছে, অতীতে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে (আইএমএফ) অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত ছিলেন পেনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও  ধসের এই ঘটনায় দেশজুড়ে পথে নেমেছে হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট বিরোধী স্লোগানও উঠেছে। একাধিক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও বাঁধে। সবমিলিয়ে প্যারাগুয়েজুড়ে উত্তপ্ত পরিস্থিতি।  

Advertisement

বিগত কয়েকদিন ধরে ইউইএনও নামে ওই ব্যাংকের বিরুদ্ধে একাধিক নিয়ম লঙ্ঘন ও দুর্নীতির খবর সামনে আসে। ধীরে ধীরে আর্থিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার তার নিয়ন্ত্রণ নেয় কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ হয়ে যায় যাবতীয় আর্থিক লেনদেন। এর জেরেই সমস্যায় পড়েছেন অসংখ্য মানুষ। অভিযোগ, এই ব্যাংকটির সঙ্গে প্রেসিডেন্টের ব্যক্তিগত ব্যবসায়িক যোগসূত্রও রয়েছে। ওই ব্যাংকে পেনার শেয়ারও ছিল। তিনিও পরোক্ষভাবে একাধিক দুর্নীতিতে যুক্ত।