Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বন্দি বিনিময়ের মধ্যে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, মৃত ১২

যুদ্ধবিরতির আর্জি ইতিমধ্যে নাকচ করে দিয়েছে রাশিয়া। ইউরোপ-আমেরিকার চোখরাঙানি উপেক্ষা করে ইউক্রেনে হামলা জারি রেখেছে পুতিন বাহিনী। শনিবারও তার অন্যথা হল না।

বন্দি বিনিময়ের মধ্যে ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, মৃত ১২
  • ২৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিয়েভ: যুদ্ধবিরতির আর্জি ইতিমধ্যে নাকচ করে দিয়েছে রাশিয়া। ইউরোপ-আমেরিকার চোখরাঙানি উপেক্ষা করে ইউক্রেনে হামলা জারি রেখেছে পুতিন বাহিনী। শনিবারও তার অন্যথা হল না। রাতভর রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে আছড়ে পড়ল রুশ ড্রোন আর ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের বায়ুসেনা জানিয়েছে, ৬৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে 

Advertisement

রাশিয়া। ড্রোনের সংখ্যা ২৯৮। ইউক্রেনের বায়ুসেনা 
মুখপাত্র ইয়ুরি ইহনাতের কথায়, ‘২০২২ সালে সামরিক অভিযান শুরুর পর থেকে এটাই আকাশপথে চালানো সবথেকে বড় রুশ হামলা।’ ক্রেমলিনের আক্রমণে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা। বর্তমানে দুই রাষ্ট্রের মধ্যে বন্দি বিনিময় পর্ব চলছে। শনিবার পর্যন্ত সাধারণ নাগরিক ও সেনা মিলিয়ে ৬৯৭ জন বন্দি বিনিময় হয়েছে। রবিবার একে অপরের আরও ৩০৩ জন সেনাকে ছেড়েছে দু’পক্ষ। তারইমধ্যে হামলা চালাল রুশ সেনা।
ইউক্রেনের দাবি, রাশিয়ার ছোড়া ড্রোন, ক্ষেপণাস্ত্রের মধ্যে অধিকাংশই ধ্বংস করা হয়েছে। তবে বেশ কয়েকটি কিয়েভ সহ ৩০টি শহরে আছড়ে পড়ে। এই হামলায় একাধিক বহুতল ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। রুশ হামলা শুরুর পর থেকেই সাইরেনের শব্দে আতঙ্ক ছড়ায় কিয়েভে। তারপরই একের পর এক ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। এক্স হ্যান্ডলে জেলেনস্কির তোপ, ‘ইচ্ছে করে ছোট শহরগুলিতে হামলা চালানো হয়েছে। মস্কোর নেতৃত্বের উপর চাপ সৃষ্টি করতে না পারলে এটা থামানো সম্ভব নয়। নিষেধাজ্ঞা চাপালে কাজ হতে পারে।’ ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহাও বলেছেন, ‘নিদ্রাহীন রাতের পর ভয়াবহ রবিবার সকালের সাক্ষী থাকল ইউক্রেন। রাতভর আকাশপথে বড়সড় হামলা চালিয়েছে রাশিয়া।’

Advertisement
সম্পর্কিত সংবাদ