Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পুতিনের বাসভবনে হামলার ফুটেজ প্রকাশ্যে আনল রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ অন্য মাত্রা পেল। যখন দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা করছে ভারত, আমেরিকার মতো দেশগুলি।

পুতিনের বাসভবনে হামলার ফুটেজ প্রকাশ্যে আনল রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর
  • ৩ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

মস্কো, ১ জানুয়ারি: ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ অন্য মাত্রা পেল। যখন দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে সবরকম চেষ্টা করছে ভারত, আমেরিকার মতো দেশগুলি। তখনই মস্কোর অভিযোগ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত বছরের শেষে এমনটাই দাবি করা হয় ক্রেমলিনের তরফে। এবার সেই হামলার ভিডিও প্রকাশ্যে এনেছে মস্কো। যাতে দেখা যাচ্ছে দুটি ড্রোনকে পুতিনের বাসভবনে হামলা চালাতে(যদিও এই ভিডিও’র সত্যতা যাচাই করেনি বর্তমান)। যার মধ্যে একটি ড্রোনকে নিকেশ করে পুতিনের নিরাপত্তারক্ষীরা।

Advertisement

সেই ধ্বংসপ্রাপ্ত ড্রোনের ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিয়েভকে কাঠগড়ায় তুলেছে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর। পুতিনের বাসভবনটি অবস্থিত রাশিয়ার নোভগোরোডে। যদিও এই হামলার সময়ে পুতিন কোথায় ছিলেন তা খোলসা করে বলেনি ক্রেমলিন। যদিও মার্কিন গোয়েন্দারা এই হামলার খবর অস্বীকার করেছেন। হামলার কোনও উপযুক্ত প্রমাণ নেই বলেই দাবি তাঁদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ