Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইউক্রেনের খারকিভে বড় প্রত্যাঘাত রাশিয়ার, হত ৩

জবাব দিল রাশিয়া। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সবচেয়ে বড় হামলা চালাল পুতিনের দেশ।

ইউক্রেনের খারকিভে বড়  প্রত্যাঘাত রাশিয়ার, হত ৩
  • ৮ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

খারকিভ: জবাব দিল রাশিয়া। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সবচেয়ে বড় হামলা চালাল পুতিনের দেশ। শহরের দু’টি জেলায় তিনটি ক্ষেপণাস্ত্র, পাঁচটি গ্লাইড বোমা ও ৪৮টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। শুক্রবার রাতের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। আহত কমপক্ষে ২১ জন। আহতদের মধ্যে দেড় মাসের একটি শিশু ও ১৪ বছর বয়সি এক কিশোরীও রয়েছে বলে খবর। খারকিভের মেয়র ইহর তেরেখভ জানিয়েছেন, রাশিয়ার হামলায় ১৮টি আবাসন, ১৩টি বাড়ির ক্ষতি হয়েছে। রাশিয়ার সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথমবার এত বড় হামলার মুখে পড়ল খারকিভ। ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এই হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হলে, মস্কোর উপর আরও চাপ প্রয়োগ করতে হবে।’ 

Advertisement

চলতি মাসের শুরুতে রাশিয়ার বেশ কয়েকটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। তারপর দু’দিন আগেই রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলাও চালানো হয়। কিয়েভ জানায়, রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদিও রাশিয়া সাফ জানায়, ইউক্রেনের হামলায় রুশ বিমান ক্ষতিগ্রস্থ হয়েছে, তবে গুঁড়িয়ে দেওয়ার বা ধ্বংস করার দাবি ঠিক নয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ বলেছিলেন, ‘রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তারা ইউক্রেনের হামলার সমুচিত জবাব দেবে।’ তারপরই ইউক্রেনের খারকিভে হামলা চালাল রাশিয়া।  ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ