Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

৯১ পার! আরও তলানিতে টাকার দাম

বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিও দিনের আলো দেখছে না। তাই ক্রমাগত ডলার কিনতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।

৯১ পার! আরও তলানিতে টাকার দাম
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিও দিনের আলো দেখছে না। তাই ক্রমাগত ডলার কিনতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। যার নিট ফল টাকার দামে আরও পতন। ২৩ পয়সা পড়ে এদিন ডলার প্রতি টাকার দাম দাঁড়িয়েছে ৯১ টাকা ১ পয়সা। এখনও পর্যন্ত এটাই টাকার সর্বনিম্ন দাম। গত দশটি সেশনে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৯০ থেকে ৯১ টাকা হয়েছে। মঙ্গলবার একটা সময় ডলার প্রতি এই দর ৯১ টাকা ১৪ পয়সায় পৌঁছে। পরে অবশ্য কিছুটা শুধরে ৯১ টাকা ১ পয়সায় স্থির হয়। 

Advertisement

টাকার পতন ও বিদেশি লগ্নি তুলে নেওয়ার জেরে পড়েছে শেয়ার বাজারও। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫৩৩.৫০ অঙ্ক পড়ে ৮৪ হাজার ৬৭৯ পয়েন্টে স্থির হয়। পতনের হার ০.৬৩ শতাংশ। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি পড়েছে ১৬৭.২০ পয়েন্ট। দিনের শেষে নিফটি ২৫ হাজার ৮৬০ পয়েন্টে স্থির হয়। পতনের হার ০.৬৪ শতাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ