নিজস্ব প্রতিনিধি, মালদহ: কোনও অস্ত্রোপচার বা কাটাছেঁড়া ছাড়াই রেটিনার স্তর পরীক্ষার জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বসল অত্যাধুনিক মেশিন। মেডিক্যালের বর্হিবিভাগে মেশিনটির উদ্বোধনে উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায়, সুপার প্রসেনজিৎ বর, মেডিক্যালের চক্ষু বিভাগের প্রধান নির্মল কুমার শাসমল, রেটিনা ক্লিনিকের ইনচার্জ অনিন্দ্য গুপ্ত প্রমুখ।
Advertisement
মালদহ মেডিক্যালে রেটিনার সমস্যা নিয়ে প্রচুর মানুষ আসেন। এতদিন এই মেশিন না থাকায় রোগীদের সমস্যায় পড়তে হতো। বাইরে থেকে এই পরীক্ষা করাতে মোটা টাকা খরচ হতো। এখন থেকে সাধারণ মানুষ এই পরিষেবা মালদহ মেডিক্যালে বিনামূল্যে পাবেন। জানা গিয়েছে, সম্ভবত উত্তরবঙ্গের সরকারি হাসপাতালগুলির মধ্যে মালদহ মেডিক্যালেই প্রথম এই মেশিন বসানো হল।



