Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

ভারত-পাক জনসম্পর্ক গড়ে তোলায় জোর আরএসএসের

প্রতিবেশী দেশ। তবে সম্পর্ক খুবই তিক্ত। বারবার দ্বিপাক্ষিক আলোচনায় কোনো লাভ হয়নি। নিজেদের এতটুকু শুধরায়নি পাকিস্তান। এজন্য শক্তহাতে মোকাবিলা করতে বাধ্য হয়েছে ভারত।

ভারত-পাক জনসম্পর্ক গড়ে তোলায় জোর আরএসএসের
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: প্রতিবেশী দেশ। তবে সম্পর্ক খুবই তিক্ত। বারবার দ্বিপাক্ষিক আলোচনায় কোনো লাভ হয়নি। নিজেদের এতটুকু শুধরায়নি পাকিস্তান। এজন্য শক্তহাতে মোকাবিলা করতে বাধ্য হয়েছে ভারত। সম্পর্কের এই বরফ গলাতে দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ বা পিপল-টু-পিপল কানেকশন একান্ত জরুরি। এমনই মতামত প্রকাশ করেছেন আরএসএস নেতা সুনীল আম্বেকরের। বুধবার পুনেতে তিনি বলেন বলেন, সম্প্রতি আরএসএসের প্রবীণ নেতা দত্তাত্রেয় হোসাবলে এবং সংগঠনের প্রধান মোহন ভাগবত পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা বলেছেন। তবে  তা সরকারি কূটনৈতিক আলোচনার প্রসঙ্গে নয়, বরং দুদেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের কথা ভেবেই বলা হয়েছিল। আম্বেকরের বক্তব্য, ‘সংঘচালকের মন্তব্য ছিল মানুষে-মানুষে সম্পর্ক নিয়ে। সরকার আলোচনায় বসবে কি না, সেটা সম্পূর্ণ কূটনৈতিক বিষয় এবং জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত।’ তিনি আরও বলেন, বিদেশনীতি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের। বিশেষ করে সংঘাত পরিস্থিতিতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে সরকারকে সমর্থন জানানো উচিত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ