Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

রসাখোয়ায় লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

রসাখোয়ায় লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: কালীপুজো উপলক্ষ্যে বাড়িতে লাইট লাগাতে গিয়ে বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া ২ পঞ্চায়েতের বড়দই গ্ৰামে। মৃত যুবকের নাম হিরণ সিংহ (২৭)। মৃতের বাবা শান্তিরাম সিংহ বলেন, ছেলে রসাখোয়া বাজার থেকে সন্ধ্যায় লাইট নিয়ে আসে। রাতে বাড়িতেই ঘরের চারপাশে লাইট লাগায়। সেই লাইটের তারের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে করণদিঘি গ্ৰামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা গ্ৰামে শোকের ছায়া নেমে এসেছে। করণদিঘি থানার পুলিস জানিয়েছে, কালীপুজোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ