Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যে বিভ্রান্ত ট্রাম্প: জেলেনস্কি

প্রয়োজনে ভোলোদিমির জেলেনেস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি। একদিন আগেই একথা জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি আরবের বিয়াধে রুশ ও মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের মাঝেই পুতিনের ওই বার্তা সামনে এসেছিল।

রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যে বিভ্রান্ত ট্রাম্প: জেলেনস্কি
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মস্কো: প্রয়োজনে ভোলোদিমির জেলেনেস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি। একদিন আগেই একথা জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সৌদি আরবের বিয়াধে রুশ ও মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের মাঝেই পুতিনের ওই বার্তা সামনে এসেছিল। রুশ-ইউক্রেনের চলতি যুদ্ধে ইতি টানার লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গিয়েছে। যদিও সেখানে  ইউক্রেনের কোনও প্রতিনিধি ছিলেন না। এই আবহেই বুধবার ইউক্রেন সফরে কিয়েভে পৌঁছলেন মার্কিন দুত কিথ কেলোগ। এই সফরে চলতি যুদ্ধ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের অবস্থান বোঝার চেষ্টা করবেন তিনি। গত মঙ্গলবার ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ নিয়ে কার্যত ইউক্রেনের দিকেই আঙুল তুলেছিলেন। তিনি বলেন,  ‘ইউক্রেনের যুদ্ধ শুরু করা উচিত হয়নি।’ ট্রাম্পের এই মন্তব্যের পর জেলেনস্কি বুধবার বলেছেন, ‘রাশিয়ার দেওয়া মিথ্যা তথ্যে বিভ্রান্তিতে রয়েছেন ট্রাম্প।’ এদিন মার্কিন দূত বলেছেন, তাঁদের কাছে বারবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে ইউক্রেন। এই সঙ্কটের দ্রুত সমাধান বের করাই আমাদের লক্ষ্য। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ