উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠল যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উপাচার্যের কাছে আবেদন করবে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পাশাপাশি অশান্তির ঘটনার প্রতিবাদে আগামীকাল অর্ধদিবস কর্মবিরতি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে তারা।



