Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শীর্ষে রয়্যাল সিটি, আজ কঠিন পরীক্ষা ব্যারেটো ব্রিগেডের

এদিন বেঙ্গল সুপার লিগে মালদহ ও মুর্শিদাবাদের এই ফ্র্যাঞ্চাইজি দলটি ৪-১ গোলে উড়িয়ে দিল কোপা টাইগার্স বীরভূমকে।

শীর্ষে রয়্যাল সিটি, আজ কঠিন পরীক্ষা ব্যারেটো ব্রিগেডের
  • ২০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: বেঙ্গল সুপার লিগে অপ্রতিরোধ্য রয়্যাল সিটি এফসি। এদিন বেঙ্গল সুপার লিগে মালদহ ও মুর্শিদাবাদের এই ফ্র্যাঞ্চাইজি দলটি ৪-১ গোলে উড়িয়ে দিল কোপা টাইগার্স বীরভূমকে। আইভরি কোস্টের স্ট্রাইকার কামোর জোড়া লক্ষ্যভেদ। এছাড়া সজন সাহানি ও অ্যাডামা স্কোরশিটে নাম তোলেন। বীরভূমের হয়ে ব্যবধান কমান মোহন বাগানের প্রাক্তনী তুর্সেনভ। ম্যাচের সেরা নির্বাচিত হন সজন সাহানি। এই জয়ের ফলে শীর্ষস্থান অটুট রাখল মালদহ-মুর্শিদাবাদ। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। কার্যত শেষ চারে জায়গা পাকা তাদের। সৈয়দ রামন ব্রিগেডের একটি ম্যাচ বাকি। তাদের প্রতিপক্ষ নর্থ ২৪ পরগনা এফসি।

Advertisement

এদিকে, মঙ্গলবার চলতি টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের মুখোমুখি হবে বর্ধমান ব্লাস্টার্স। এই মুহূর্তে ১২ ম্যাচ ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্যারটোর ব্রিগেড। সমসংখ্যক ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট পিছিয়ে সন্দীপ নন্দীর দল। তিন পয়েন্ট না পেলে শেষ চারের আশা কার্যত শেষ। অন্যদিকে, শেষ ম্যাচে নর্থ বেঙ্গল ইউনাইটেডের বিরুদ্ধে হারের ধাক্কায় বেশ চাপে হাওড়া-হুগলি। তবে জিতেই নক-আউট নিশ্চিত করতে মরিয়া কোচ ব্যারেটো।

Advertisement
সম্পর্কিত সংবাদ