সুন্দরবনে ‘রয়্যাল’ দর্শন, ক্যামেরাবন্দি হতেই উচ্ছ্বসিত পর্যটকরা
  • ২৪ নভেম্বর, ২০২৬ ১৩:৫২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুন্দরবনে ফের পর্যটকদের ক্যামেরাবন্দি দক্ষিণরায়। একেবারে ‘রয়্যাল’ দর্শন। কখনও জলে সাঁতার কাটছে, কখনও তাকিয়ে ক্যামেরার দিকে। বোটে থাকা এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্তের ছবি। সূত্রের খবর, বেড়াতে আসা আটটি বোটের পর্যটক গতকাল একসঙ্গে বাঘের দেখা পান।

Advertisement

বাতাসে হালকা শীতের আমেজ। আর ঠিক এই সময়েই রোদ পোহাতে জঙ্গলের বাইরে আসে দক্ষিণরায়। আর সেই সময়ই তার দেখা মেলায় ক্যামেরাবন্দি করতে একটুও সময় নেননি পর্যটকরা।

গতকাল পীরখালি ৬ অঞ্চলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেই উচ্ছ্বসিত সকলেই। অনেকেই সুন্দরবন বেড়াতে গিয়েও বাঘের দেখা পান না। ফিরে আসেন হতাশ হয়েই। তবে সোমবারের ‘রয়্যাল’ দর্শনে মোহিত সকলে। এভাবে দক্ষিণরায় দেখা দেবে তা স্বপ্নেও ভাবেননি তাঁরা।