Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বরাবাজারে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ছাদের চাঙড়

ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ছাদের চাঙড়। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন স্কুলের শিক্ষক সহ পড়ুয়াড়া। সোমবার দুপুরে বরাবাজার ব্লকের পুড়িয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ওই ঘটনায় আতঙ্ক ছড়ায়।

বরাবাজারে ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ছাদের চাঙড়
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানবাজার: ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ছাদের চাঙড়। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন স্কুলের শিক্ষক সহ পড়ুয়াড়া। সোমবার দুপুরে বরাবাজার ব্লকের পুড়িয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ওই ঘটনায় আতঙ্ক ছড়ায়। স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস নিচ্ছিলেন স্কুলের প্রধান শিক্ষক পীযূষকান্তি ষড়ঙ্গী। দুপুর ১টা নাগাদ ক্লাসরুমের ছাদের চাঙড় হঠাৎই ভেঙে পড়ে। শিক্ষকের পায়ে অল্প চোট লাগে। অল্পের জন্য রক্ষা পায় পড়ুয়ারা। ‌ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল ভবনটি অনেক পুরনো। বর্তমানে সেটি জীর্ণ হয়ে পড়েছে। বৃষ্টিপাতের ফলে এদিন ছাদের চাঙড় খসে পড়ে। স্কুলটির একান্তই সংস্কারের প্রয়োজন বলে দাবি স্থানীয়দের।  স্কুলের প্রধান শিক্ষক বলেন, স্কুলে দু’টি শ্রেণিকক্ষ রয়েছে। একটিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়াদের পড়াচ্ছিলাম। সেই সময় ছাদের একটি চাঙড় খসে পড়ে। তৎক্ষণাৎ আমি পড়ুয়াদের ক্লাসরুম থেকে বের করে দিই। এরপরেই বড় একটি চাঙড় খসে পড়ে। আমার পায়ে অল্প আঘাত লাগে। পড়ুয়াদের তেমন কারও কিছু হয়নি। এরপর মিড ডে মিল খাইয়ে স্কুল ছুটি দিয়ে দিই। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বরাবাজারের বিডিও সমিতরঞ্জন মণ্ডল বলেন, স্কুলের শিক্ষকের কাছে জানলাম ছাদের চাঙড় খসে পড়েছে। ঘটনায় কারও কিছু হয়নি। আমাদের ইঞ্জিনিয়াররা স্কুলে গিয়েছিলেন।            - নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ