Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রতারণার দাবি ভিত্তিহীন

অভিনেতা রণিত রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল। মহিলাদের থেকে টাকা চাওয়ার অভিযোগে বিদ্ধ অভিনেতা।

প্রতারণার দাবি ভিত্তিহীন
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• অভিনেতা রণিত রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল। মহিলাদের থেকে টাকা চাওয়ার অভিযোগে বিদ্ধ অভিনেতা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রণিত সকলকে এই বিষয়ে সতর্ক করেছেন। তিনি লেখেন, ‘আমি দেখলাম, এক ব্যক্তি আমার নাম ব্যবহার করে কিছু মানুষের সঙ্গে, বিশেষ করে মেয়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এমনকি, তাঁদের থেকে টাকাও চাইছে। সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে আমার কোনো যোগ নেই।’ রণিত জানিয়েছেন, তিনি ইতিমধ্যে পুলিশে অভিযোগ জানিয়েছেন। শীঘ্রই আইনি পথে ব্যবস্থা নেবেন। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত কাজল অভিনীত ‘মা’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল রণিতকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ