পেনাল্টি মিস রোনাল্ডোর, লিগে হারল আল নাসের
  • ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আল আহলি- ৩     :    আল নাসের- ১

Advertisement

রিয়াধ: কেরিয়ারে হাজার গোলের লক্ষ্যে অবিচল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাই ক্লাব ফুটবলে প্রতি ম্যাচেই জাল কাঁপানোর মরিয়া প্রয়াস দেখা যাচ্ছে তাঁর মধ্যে। তবে শুক্রবার তিনি যেমন গোল করলেন, তেমনই মিস করলেন পেনাল্টিও। আর তাতেই সৌদি লিগে ডুবল আল নাসের। অ্যাওয়ে ম্যাচে শুরুতে লিড নিয়েও আল আহলির কাছে ১-৩ গোলে বশ মানল তারা। ম্যাচের ১৪ মিনিটে দলকে এগিয়ে দেওয়ার দু’মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রোনাল্ডোর সামনে। তবে পেনাল্টি থেকে তাঁর শট পোস্টে ধাক্কা খায়। এরপরই অজ্ঞাত কারণে ম্যাচ থেকে হারিয়ে যান রোনাল্ডোরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ঘরের মাঠে দুরন্ত জয় ছিনিয়ে নেয় আল আহলি। বিজয়ী দলের হয়ে জাল কাঁপান যথাক্রমে গালেনো, ইভান টোনি ও রজার ইবানেচ। এই হারের ফলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে গেল আল নাসের (১২ ম্যাচে ২৮ পয়েন্ট)। তবে তারই মধ্যে রোনাল্ডোর নামের পাশে লেখা হয়ে গেল কেরিয়ারের ৯৮৬তম গোল।