Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘুমানোর সময় মোবাইল কাছে রাখেন না রোনাল্ডো

ফিটনেস তাঁর সাফল্যের অন্যতম রসায়ন। চল্লিশেও প্রাণবন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ কেরিয়ারে খুব কম সময়ই চোটের কারণে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে।

ঘুমানোর সময় মোবাইল কাছে রাখেন না রোনাল্ডো
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লিসবন: ফিটনেস তাঁর সাফল্যের অন্যতম রসায়ন। চল্লিশেও প্রাণবন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ কেরিয়ারে খুব কম সময়ই চোটের কারণে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে।এখনও ৯০ মিনিট চুটিয়ে খেলছেন পর্তুগিজ মহাতারকা। তবে দুরন্ত ফিটনেসের পাশাপাশি এবার চর্চায় তাঁর নিয়ন্ত্রিত জীবনযাপনও। তিনি এতটাই শৃঙ্খলাপরায়ণ যে, ঘুমানোর সময় মোবাইল ফোন কাছে রাখেন না। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ সেড্রিক সোয়ারেস। তিনি জানান, ‘একটা সময়ের পর রোনাল্ডো মোবাইল ফোন ব্যবহার করত না। বিশেষত রাতে ঘুমানোর আগে তা বেডরুমের বাইরেই রাখত। ও বলত, ফাইভ-জি ব্যবহার করলে ঘুমে ব্যাঘাত ঘটবে।’ রোনাল্ডো এর আগেও বারবার মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে মুখ খুলেছেন। কোভিডের সময় তিনি জানিয়েছিলেন, ফাইভ-জি নেটওয়ার্কের ব্যবহার আমাদের ইমিউনিটি অনেকটাই কমিয়ে দিচ্ছে। রোনাল্ডোর এই মন্তব্য সেই সময় চাঞ্চল্য ছড়িয়েছিল। স্বাস্থ্যসচেতন রোনাল্ডো ২০২০ ইউরো কাপের সময় ঠান্ডা পানীয়ের পরিবর্তে শুধু জল পানের পরামর্শও দিয়েছিলেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ