Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশেষ প্রস্তুতি রোহিত শর্মার

নেতৃত্বের মুকুট খসে পড়লেও বাইশ গজে নিজের সাম্রাজ্য এত সহজে হাতছাড়া করতে রাজি নন রোহিত শর্মা। আসন্ন অস্ট্রেলিয়া সফরকে পাখির চোখ করেছেন হিটম্যান। খেলবেন ওয়ান ডে সিরিজে।

বিশেষ প্রস্তুতি রোহিত শর্মার
  • ৯ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নয়াদিল্লি: নেতৃত্বের মুকুট খসে পড়লেও বাইশ গজে নিজের সাম্রাজ্য এত সহজে হাতছাড়া করতে রাজি নন রোহিত শর্মা। আসন্ন অস্ট্রেলিয়া সফরকে পাখির চোখ করেছেন হিটম্যান। খেলবেন ওয়ান ডে সিরিজে। সেকথা মাথায় রেখে নিজেকে তৈরি করছেন হিটম্যান। মঙ্গলবার নবি মুম্বইয়ের ঘানসোলিতে রিলায়েন্স কর্পোরেট পার্কে গোপনে ঘণ্টা তিনেক প্র্যাকটিস করেছেন রোহিত। আট-দশ জন নেট বোলারকে খেলেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিও অমিত দুবেও ছিলেন সঙ্গে। শর্ট পিচে সাবলীলভাবে হুক করতে দেখা গিয়েছে হিটম্যানকে। অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-২০ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ ১৯ নভেম্বর। ভারতীয় ক্রিকেটাররা দুই ভাগে রওনা হবেন। প্রথম দলটি যাবে ১৫ অক্টোবর সকালে। আর একটি গ্রুপ যাবে সন্ধ্যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ