মুম্বই: বিজয় হাজারে ট্রফিতে খেলতে আগেই সম্মতি জানিয়েছিলেন বিরাট কোহলি। এবার রোহিত শর্মাও এই প্রতিযোগিতায় খেলার সিদ্ধান্ত নিলেন। মুম্বই তাদের গ্রুপের সব ম্যাচই খেলবে জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। রোহিত কতগুলি ম্যাচ খেলবেন, তা অবশ্য স্পষ্ট নয়। পরের সপ্তাহে বেছে নেওয়া হবে মুম্বইয়ের স্কোয়াড। বিজয় হাজারে ট্রফিতে শেষবার রোহিতকে দেখা গিয়েছিল ২০১৮তে। হায়দরাবাদের বিরুদ্ধে সেমি-ফাইনালে খেলেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরের ওডিআই সিরিজ শুরু ১১ জানুয়ারি। তার আগে ম্যাচ ফিট থাকার লক্ষ্যেই দুই মহারথী নামবেন বিজয় হাজারে ট্রফিতে। দিল্লির ঘোষিত স্কোয়াডে কোহলির সঙ্গে আছেন ঋষভ পন্থও। তাদের গ্রুপের ম্যাচগুলি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। ফলে ভিকে ফের নামবেন আরসিবি’র ঘরের মাঠে।



