Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন ছবিতে রোহিত

রোমান্টিক ঘরানার ছবিটির শ্যুটিং শুরু হবে শীঘ্রই। যদিও ছবিটি কে পরিচালনা করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

নতুন ছবিতে রোহিত
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন অভিনেতা রোহিত শ্রফ। শোনা যাচ্ছে, অভিনেত্রী নিতাংশী গোয়েল ও রাশা থাডানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রোহিত। রোমান্টিক ঘরানার ছবিটির শ্যুটিং শুরু হবে শীঘ্রই। যদিও ছবিটি কে পরিচালনা করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ‘মিসম্যাচড’ সিরিজ হোক বা ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবি— রোহিতের অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। অন্যদিকে, নিতাংশী নজর কেড়েছিলেন ‘লাপাতা লেডিজ’ ছবিতে। রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানির ডেবিউ হয়েছে ‘আজাদ’ ছবির মাধ্যমে। ফলে এই তিনজন জুটি বাঁধলে, তা বাড়তি আগ্রহ তৈরি করবে অনুরাগীমহলে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ