Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গিলদের উৎসাহ জোগাতে ওভালে হাজির রোহিত

ইংল্যান্ড সফরের আগে হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা।

গিলদের উৎসাহ জোগাতে ওভালে হাজির রোহিত
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ইংল্যান্ড সফরের আগে হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা। আসলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের জেরে তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। এমনকী, খারাপ পারফরম্যান্সের জন্য ক্যাঙ্গারুর দেশে শেষ টেস্ট থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন হিটম্যান। এরপর আইপিএলের মাঝেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানান তিনি। ফলে ইংল্যান্ডের সফরে গিলের নেতৃত্বে খেলতে নামে ভারত। তবে সিরিজের শেষ ম্যাচের মাঝেই লন্ডনে হাজির রোহিত। ওভাল টেস্টের তৃতীয় দিন ভিআইপি বক্সে বসেই দলের খেলা দেখলেন তিনি। যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরির পর উঠে দাঁড়িয়ে তাঁকে অভিননন্দন জানান রোহিত। জুনিয়র সতীর্থও কৃতজ্ঞ চিত্তে দু’হাতে লাভ সাইন দেখান প্রাক্তন অধিনায়ককে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি নিমেষে ভাইরাল হয়।

Advertisement

সকালে আর পাঁচজন সাধারণ দর্শকের মতোই টিকিট স্ক্যান করিয়ে মাঠে প্রবেশ করেন রোহিত। সঙ্গে ছিলেন দলের এক সাপোর্ট স্টাফ। ম্যাচের মাঝে জায়ান্ট স্ক্রিনে তাঁর ছবি ফুটে উঠতেই গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলেন অনুরাগীরা। ঠিক কী কারণে রোহিত লন্ডনে এসেছেন, তা পরিষ্কার নয়। তবে হিটম্যানের পাশাপাশি এদিন ওভালে টেস্ট ম্যাচ দেখতে হাজির ছিলেন মুকেশ আম্বানির বড় ছেড়ে আকাশ। আসলে হান্ড্রেডসে দল কিনেছে আম্বানি গ্রুপ। ওভাল ইনভিনসিবেলসের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে তাদের হাতে। মনে করা হচ্ছে, এই নতুন ফ্র্যাঞ্চাইজি দলের উদ্বোধনে অংশ নিতেই লন্ডনে হাজির আকাশ আম্বানি ও রোহিত শর্মা।

Advertisement
সম্পর্কিত সংবাদ