হরগোপাল রায়। বয়স ২৬। বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা। দীর্ঘদিন ধরে ভুগছিলেন পেটে এবং ডান কোমরের তীব্র ব্যথায়। নিজের দেশে রোগ ধরা পড়েনি। ডিসান হাসপাতালে চিকিত্সা করাতে এসেই জানা যায়, ডান দিকের কিডনিতে পেলভি-ইউরেটেরিক জংশন অবস্ট্রাকশন। হাইড্রোনেফ্রোসিস হয়েছে। ডান কিডনিতে একটি পাথরও ছিল। সময়ে চিকিৎসা না হলে কিডনির বিকল হওয়ার আশঙ্কা ছিল। প্রতিষ্ঠানের কনসালটেন্ট ইউরোলজিস্ট ডাঃ সুজয় বসাকের নেতৃত্বে শুরু হয় চিকিত্সা। করা হয় রোবটের সহায়তায় পাইয়েলোপ্লাস্টি। অপারেশনের পর হরগোপাল দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ডিসানের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত বলেন, ‘আন্তর্জাতিক রোগীর উপর আমাদের চিকিত্সকরা প্রথম রোবোটিক ইউরোসার্জারির সফল প্রয়োগ করল। এই সাফল্য ধরে রাখার চেষ্টা করব।’


