Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রবার্তো কার্লোসের অস্ত্রোপচার

ব্রাজিলে ছুটি কাটাচ্ছিলেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রবার্তো কার্লোস। সেই সময়ই দেখেন পায়ে এক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে

রবার্তো কার্লোসের অস্ত্রোপচার
  • ১ জানুয়ারি, ২০২৬ ১৫:০১
Prefer us on Google

সাও পাওলো: ব্রাজিলে ছুটি কাটাচ্ছিলেন বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রবার্তো কার্লোস। সেই সময়ই দেখেন পায়ে এক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। সেটা দেখাতেই  হাসপাতালে যান তিনি। ডাক্তাররা পুরো শরীরের এমআরআই স্ক্যান করেন। তাতেই ধরা পড়ে অশনি সংকেত। রিপোর্টে দেখা যায়, হার্টের একটা বড় অংশ কাজ করছে না, যা রীতিমতো উদ্বেগজনক। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মুহূর্তের মধ্যে অস্ত্রোপচার করেন চিকিৎসক। সাধারণত এর জন্য সময় লাগে ৪০ মিনিট। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল যে, তিন ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। তবে স্বস্তির হল, শেষ পর্যন্ত তা সফল হয়। প্রাক্তন ব্রাজিলিয়ান তারকাকে বিপন্মুক্ত বলেও জানিয়েছেন ডাক্তাররা। তবুও সতর্ককতার কারণে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে ৫২ বছর বয়সিকে। তিনি নিজে অবশ্য এক বার্তায় আশ্বস্ত করেছেন ফুটবলপ্রেমীদের। বলেছেন, ‘ভালোই আছি। ডাক্তারদের কড়া নজরদারিতে রয়েছি।’

Advertisement


ব্রাজিলের হয়ে ১২৭ ম্যাচ খেলেছেন কার্লোস। রয়েছে ১১টি গোল। ফ্রি-কিকের জন্য বিখ্যাত ছিলেন তিনি। বিভিন্ন ক্লাবের মধ্যে স্রেফ রিয়াল মাদ্রিদের হয়েই খেলেন ৫৮৪ ম্যাচ।

Advertisement
সম্পর্কিত সংবাদ