Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

রতুয়ায় ‘ঝুলছে’ রাস্তা, ঝুঁকির যাত্রা বাসিন্দাদের

পুকুরে গার্ডওয়াল না থাকায় ঢালাই রাস্তার নীচের মাটি ধসে দুর্ঘটনার আশঙ্কা রতুয়া-২ ব্লকের শ্রীপুর দরগাপাড়ায়। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।

রতুয়ায় ‘ঝুলছে’ রাস্তা, ঝুঁকির যাত্রা বাসিন্দাদের
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: পুকুরে গার্ডওয়াল না থাকায় ঢালাই রাস্তার নীচের মাটি ধসে দুর্ঘটনার আশঙ্কা রতুয়া-২ ব্লকের শ্রীপুর দরগাপাড়ায়। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। গাড়ি নিয়ে ওই পথে যেতে বুক কাঁপে  যাত্রীদের। অনেকে গাড়ি থেকে নেমে রাস্তার ওইটুকু অংশ হেঁটে পার হন। বাসিন্দাদের দাবি, রাস্তা এখন কার্যত ঝুলছে। যে কোনও সময় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে।

Advertisement

স্থানীয়দের কথায়, সাত বছর আগে নির্মিত ঢালাই রাস্তাটি গ্রামের শতাধিক পরিবার ব্যবহার করে। বাইক, সাইকেল, টোটো, ট্রাক্টর চলাচল করে ওই রাস্তায়। গ্রামের একমাত্র রাস্তা ভেঙে গেলে কী হবে, সেকথা ভেবে দুশ্চিন্তায় বাসিন্দারা। 
স্থানীয় বাসিন্দা আরিফুল মিঞার কথায়, রাস্তাটি রক্ষা করতে হলে পুকুর পাড়ে গার্ডওয়াল দিয়ে মাটি ভরাট করতে হবে। না হলে সমস্যা আরও বাড়বে।
শিক্ষক রাকিব খানের দাবি, সমস্যার কথা বারবার প্রশাসনের পাশাপাশি এলাকার বিধায়ককে জানানো হয়েছে। কেউ গার্ডওয়াল নির্মাণের উদ্যোগ নিচ্ছেন না।
এপ্রসঙ্গে মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। বিধায়ক তহবিল থেকে গার্ডওয়াল নির্মাণের ব্যবস্থা করা হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ