Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জলের তোড়ে ভেঙেছে রাস্তা, একমাত্র নৌকাতেই চলছে নদী পারাপার! ট্যাবাগেড়িয়া ঘাট পরিদর্শনে ডেবরার বিধায়ক

জলের তোড়ে ভেঙেছে কাঁসাই নদীর উপর অস্থায়ী রাস্তা। নদীর দুই পারের মধ্যে যোগাযোগের ভরসা এখন একমাত্র নৌকা। সেই নৌকায় যাতায়াতের জন্য শনিবার সকাল থেকেই ছিল লম্বা লাইন।

জলের তোড়ে ভেঙেছে রাস্তা, একমাত্র নৌকাতেই চলছে নদী পারাপার! ট্যাবাগেড়িয়া ঘাট পরিদর্শনে ডেবরার বিধায়ক
  • ১৮ জুলাই, ২০২৬ ২১:১৭
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: জলের তোড়ে ভেঙেছে কাঁসাই নদীর উপর অস্থায়ী রাস্তা। নদীর দুই পারের মধ্যে যোগাযোগের ভরসা এখন একমাত্র নৌকা। সেই নৌকায় যাতায়াতের জন্য শনিবার সকাল থেকেই ছিল লম্বা লাইন। চরম দুর্ভোগের মধ্যে ফের একবার ট্যাবাগেড়িয়া সেতুর দাবি তুললেন ডেবরাবাসী। ভোটের আগে এই সেতুর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডেবরা বিধানসভার প্রার্থীরা। শনিবার বিকেলে ট্যাবাগেড়িয়া ঘাট পরিদর্শনে যান নবনির্বাচিত বিজেপি বিধায়ক শুভাশিস ওম। তিনি বলেন, জমি-জট মিটলেই সেতুর কাজ শুরু করা হবে। তার আগে প্রতিবছরের মতো এবারও একটি অস্থায়ী সেতু তৈরি করা হবে। সেই টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিডিও প্রিয়ব্রত রাঢ়ি।

Advertisement

টানা বৃষ্টির ফলে বৃহস্পতিবার রাতে ডেবরার ট্যাবাগেড়িয়া এলাকায় কাঁসাই নদীর উপর অস্থায়ী রাস্তা ভেঙে যায়। শুক্রবার থেকেই ভোগান্তির মুখে পড়েছেন নদীর দুই পারের হাজার হাজার মানুষ। শনিবার একমাত্র নৌকার মাধ্যমে শুরু হয়েছে যাতায়াত। মানুষ থেকে শুরু করে বাইক, সাইকেলও ওই নৌকার মাধ্যমেই পের করা হচ্ছে। এজন্য ৩টাকা থেকে ১০টাকা অবধি খরচ হচ্ছে। শনিবার বিকেলে ট্যাবাগেড়িয়া নদী ঘাট পরিদর্শনের পর ডেবরার বিধায়ক শুভাশিস ওম বলেন, 'নদীর এক পারের বাসিন্দারা জমি দিতে রাজি হয়েছেন। অপরপারের মানুষের সাথেও আমরা কথা বলছি। জমি-সমস্যা মিটলেই ট্যাবাগেড়িয়া সেতু তৈরির প্রাথমিক বিষয়টি একধাপ এগিয়ে যাবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ