Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা যেন ডোবা, সাইকেল নিয়ে পড়ে জখম বৃদ্ধ, সড়ক সংস্কার না হওয়ায় ক্ষোভ

একেই রাস্তা বেহাল। তার উপর ছোট, বড় গর্ত। তাতে জল জমে ডোবার আকার নিয়েছে। সেই গর্তে সাইকেল নিয়ে পড়ে জখম হলেন এক বৃদ্ধ। রবিবার চাঁচল-১ ব্লকের নদিসিক এলাকার ঘটনা।

রাস্তা যেন ডোবা, সাইকেল নিয়ে পড়ে জখম বৃদ্ধ, সড়ক সংস্কার না হওয়ায় ক্ষোভ
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চাঁচল: একেই রাস্তা বেহাল। তার উপর ছোট, বড় গর্ত। তাতে জল জমে ডোবার আকার নিয়েছে। সেই গর্তে সাইকেল নিয়ে পড়ে জখম হলেন এক বৃদ্ধ। রবিবার চাঁচল-১ ব্লকের নদিসিক এলাকার ঘটনা। জখমের নাম দুলাল আলি। তিনি হাজাতপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেল চালিয়ে নদিসিকের দিকে আসছিলেন বৃদ্ধ। রাস্তার জমা জলে গর্ত বুঝতে না পেরে সাইকেল নিয়ে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা করান।

Advertisement

রাস্তার এই দশা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। সংস্কারের অভাব ও নিকাশি ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে রাস্তার দশা ভয়াবহ হয়েছে। মকদমপুর, মহানন্দপুর ও ভগবানপুর পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ ওই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। জল জমায় গর্ত বুঝতে না পেরে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তার সংস্কার হয়নি। আবার জল নিষ্কাশনের কোনও ব্যবস্থাও নেই। একবার বৃষ্টি হলে দুই সপ্তাহ জল সরে না। এর জেরে ছোট ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। দোকানে ঠিকমতো খদ্দের আসতে না পারায় ব্যবসা লাটে উঠতে বসেছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ