Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধায়িকার হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, টাকার দাবি ঘনিষ্ঠদের কাছে

হ্যাকারদের কবলে পুরুলিয়ার বিজেপি বিধায়িকা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাইছিল প্রতারকরা

বিধায়িকার হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে, টাকার দাবি ঘনিষ্ঠদের কাছে
  • ২৯ জুলাই, ২০২৬ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: হ্যাকারদের কবলে পুরুলিয়ার বিজেপি বিধায়িকা। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাইছিল প্রতারকরা।  এমনটাই অভিযোগ বিধায়িকা  মামনি বাউরীর। 

Advertisement

পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বিজেপি বিধায়িকার হোয়াটসঅ্যাপ হ্যাক করে তাঁর পরিচিত বিভিন্ন মানুষের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় নিতুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 
বিধায়িকা জানান, তাঁকে বদনাম করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। এটি প্রথম নয়, এর আগেও পুরুলিয়া জেলার কাশিপুরের বিজেপি বিধায়ক কমলাকান্ত হাঁসদা একই ধরনের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ