বাড়িতেই খুলেছিলেন মদের দোকান, গোপন অভিযানে উদ্ধার দেশি-বিদেশি মদ, গ্রেপ্তার এক
  • ১৩ নভেম্বর, ২০২৬ ১৬:৩৬
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: অতিরিক্ত উপার্জনের লোভে বাড়িকেই কার্যত মদের দোকানে পরিণত করেছিলেন এক কৃষক। কালীপুজোর সময় মদের বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে বাড়িতেই শুরু করেছিলেন দেশি ও বিদেশি মদের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ময়নাগুড়ি থানার পুলিশের বিশেষ অভিযানে সেই বেআইনি কারবারের পর্দাফাঁস হল। উদ্ধার করা হয়েছে প্রচুর দেশি ও বিদেশি মদের বোতল। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মনি রায় নামে এক যুবককে।

Advertisement

পুলিশের এই অভিযানে বাড়ি থেকে উদ্ধার করা হয় প্রচুর দেশি ও বিদেশি মদের বোতল। এরপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মনি রায়কে।
অপরদিকে, ধৃত যুবকের দাবি, তিনি পেশায় একজন কৃষক। কালীপুজোর সময় মদের চাহিদা বেশি থাকে বলেই ব্যবসা করার কথা ভেবেছিলেন। বাড়িতেই ক্রেতারা আসতেন। কখনও গ্লাসে ঢেলে, আবার কখনো বোতল-সহ মদ বিক্রি করতেন তিনি। তবে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলেও জানিয়েছেন অভিযুক্ত। কীভাবে এই মদের কারবার চলছিল তা খতিয়ে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ।